রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পাহাড়তলীতে বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বামী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি স্বামী মঈন উদ্দিন (৩০) -কে গ্রেপ্তার করেছে র‍্যাব – ০৭।

- Advertisement -

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৩টার দিকে নগরীর বন্দর থানাধীন নিশ্চিন্তা পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৩ এপ্রিল) র‍্যাব -০৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

গ্রেপ্তারকৃত আসামি মঈন উদ্দিন রাঙ্গামাটির কাউখালী থানার বড় বিলি এলাকার মৃত আজিজুল হকের ছেলে।

র‍্যাব -০৭ জানায়, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর পারিবারিক কলহের জেরে স্ত্রী শারমিন আক্তারকে শারিরীক নির্যাতনের পর বালিশ চাপা দিয়ে হত্যা করেন। পরে ভিকটিমের মা বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং – ০৯।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও