রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চান্দগাঁওয়ে একাধিক মামলায় ২৩ আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে চাঁদাবাজি-চুরি-ডাকাতিসহ একাধিক মামলার ২৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

গত শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত চাদগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে জিআর মামলায় ৩ জন, চাঁদাবাজি মামলায় ১ জন, ডাকাতি মামলায় ৩ জন, চুরি মামলায় ৩ জন, জুয়া আইনে ৫ জনসহ আরও ৮ জন বিভিন্ন মামলায় আসামি রয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও