মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চার-পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা: মোস্তফা জামাল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

চার-পাঁচ দিনের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস—এমনটাই জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

- Advertisement -

আজ শনিবার (২৬ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত ১৪টি রাজনৈতিক দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মোস্তফা জামাল বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না।

উল্লেখ্য, চলমান রাজনৈতিক সংলাপ ও আলোচনা শেষে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার এ পদক্ষেপ দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়া নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও