জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ শুরু হয়েছে। আজ রোববার (৩ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। এরপর জাতীয় সংগীত গাওয়া হয়।
- Advertisement -
ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে উপস্থিত আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

