রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

রাঙ্গুনিয়ায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি আটক

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা এলাকায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. হাবিব উল্লাহ রাব্বিকে আটক করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ

- Advertisement -

আজ রোববার (৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাবিব উল্লাহ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার কোদালা ইউনিয়নের ধোপাঘাট এলাকার আব্দুল ওয়াহেদ প্রকাশ আব্দুল হাকিমের ছেলে।

চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, রোববার রাত সাড়ে আটটার দিকে কোদালা এলাকায় অভিযান চালিয়ে হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে।

সে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। সাজা পরোয়ানা মূলে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও