মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নজরুলের কবিতা যুগে যুগে মুক্তিকামী মানুষকে সাহস জুগিয়েছে: তারেক রহমান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও সাহিত্যকর্ম যুগে যুগে মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

- Advertisement -

নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

‘মুক্তিযুদ্ধ থেকে সাম্প্রতিক গণঅভ্যুত্থান— সর্বত্র নজরুলের অনুপ্রেরণা’

তারেক রহমান বলেন, “নজরুলের রচনা বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করে। মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন কিংবা ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তার কবিতা ও গান মানুষকে অনুপ্রাণিত করেছে, সাহস জুগিয়েছে।”

জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, “অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা, প্রেম ও সাম্যের বার্তা নিয়ে নজরুল আজও সমান প্রাসঙ্গিক। কঠিন জীবনসংগ্রামের মধ্য দিয়েই তিনি বেড়ে ওঠেন, তাই তার লেখনীতে প্রতিবাদের ভাষা ছিল সহজাত। শোষিত-নিপীড়িত মানুষের মুক্তির আকাঙ্ক্ষা তিনি কণ্ঠে ও কলমে তুলে ধরেছেন।”

তিনি আরও বলেন, “নজরুলের সাহিত্যকর্ম আমাদের সাহিত্য-সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। তার গান ও কবিতা আজও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে মানুষের প্রেরণার উৎস। বিদ্রোহী কবি হিসেবে তিনি আমাদের জাতীয় গর্ব।”

বাণীতে তারেক রহমান নজরুলের রুহের মাগফিরাত কামনা করে বলেন, “মানবপ্রেমে উজ্জ্বল নজরুলের রচনা আমাদের চিরকাল স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করবে।”

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও