বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী, সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন—কখনো কম বয়সী প্রেমিক, কখনো বয়স্ক পুরুষ, আবার কখনো পুরনো ভালোবাসায় ফিরে গিয়ে বারবার শিরোনাম হয়েছেন। ৪৯ বছর বয়সেও প্রেম-ভালোবাসার আলোয় ভাসছেন তিনি। তবে এবার যেন ভিন্ন রকম ঘোষণা দিলেন এই নায়িকা—বিয়ে করবেন, তবে শর্ত মেনে!
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন বলেন, “আমি তো বিয়েতে রাজি। কিন্তু এমন মানুষ চাই, যে আমাকে দিনরাত ভালোবাসবে, প্রতিটা মুহূর্তে বুঝবে। যেদিন এমন কাউকে পাব, সেদিনই বিয়ে করব।”
তিনি আরও যোগ করেন, “শুনতে আজব লাগলেও আমার চাহিদার তালিকা অনেক বড়। যিনি তা পূরণ করতে পারবেন, তাকেই বিয়ে করব। নাহলে একাই ভালো আছি।”
প্রেম নিয়ে বরাবরই আলোচনায় থেকেছেন সুস্মিতা। কখনো অভিনেতা রণদীপ হুদা, কখনো পরিচালক বিক্রম ভাট, আবার কখনো ব্যবসায়ী হৃতিক ভাসিন কিংবা সাম্প্রতিক সময়ে ললিত মোদির সঙ্গে নাম জড়িয়েছে তার। তবে বর্তমানে কম বয়সী পুরনো প্রেমিক রহমান শলের সঙ্গে লিভ-ইন সম্পর্কেই আছেন তিনি।

