গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বর্ণাঢ্য র্যালিকে সফল করতে অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল।
রবিবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত র্যালিতে সড়ক পরিবহন শ্রমিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় উপদেষ্টা মো. আবদুল মালেক, সভাপতি এ এস এম জামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো. আজম, সহ-সভাপতি এম. হান্নান রহিম তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুজ্জামান, সহ-দপ্তর সম্পাদক মো. পারভেজ, সহ-অর্থ সম্পাদক মো. আবির ও মো. জাকের হোসেন (রাজু)।
এ ছাড়া দক্ষিণ জেলা শ্রমিক দলের নেতা ও তাঁতী দলের সাবেক সহ-সভাপতি মো. নাছিরুল ইসলাম, মো. নয়ন, মো. শাহ আলম, মো. দিদার, মো. জাহেদ, মো. আজাদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের নেতাদের মধ্যে অংশ নেন চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হোসেন স্বপন, মো. কামাল উদ্দিন ও আল-আমিন হাওলাদার।

