সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দুনিয়া ও আখিরাতের মুক্তির শ্রেষ্ঠ দোয়া শিক্ষা দিলেন রাসুল (সা.)

নিউজ ডেস্ক

মুসলিম মাত্রই দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভে সচেষ্ট থাকেন। সব সময় চেষ্টা করেন, কি করে এমন কাজ করা যায় যাতে দুনিয়াতে যেমন সফলতা আসবে, পরকালে মুক্তির পথও তরান্বিত হবে।

- Advertisement -

সেক্ষেত্রে রাসুল (সা.) এমনটি দোয়া আমাদের শিখিয়েছেন যেটি পাঠ করলে উভয় জাহানের কল্যাণ লাভ হয়।

দোয়াটি হলো- اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল মুআফাতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ।

অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা কামনা করি। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, মানুষ যত দোয়া করে তার মধ্যে এর চেয়ে উত্তম কোনো দোয়া নেই।

(ইবনে মাজাহ, হাদিস : ৩৮৫১)

সর্বশেষ

এই বিভাগের আরও