চান্দগাঁও থানা ৪নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াত ইসলামী খোলাপাড়া ইউনিটের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোলাপাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সঞ্চালনা করেন ইউনিট জামায়াত নেতা মোহাম্মদ আব্দুল হালিম।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালের পরিচালক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. আবু নাছের। প্রধান বক্তা ছিলেন ৪নং ওয়ার্ড প্রশাসনিক জামায়াতের আমীর মোহাম্মদ ওমর গনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রইসুর রহমান চৌধুরী তিতু, মোহাম্মদ নুরুল আবছার, মোহাম্মদ খুরশেদ আলম এবং খোলাপাড়া ইউনিট বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা হাফেজ আশরাফুল আলীম।

