সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামসহ ১০ অঞ্চলে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলসহ ১০টি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলও রয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, এসব অঞ্চলে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা হাওয়া বয়ে যেতে পারে।

অন্যদিকে, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমশ ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। ফলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

সর্বশেষ

এই বিভাগের আরও