সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

অনার্সে ভর্তির স্বপ্ন অপূর্ণ, পানিতে ডুবে ছাত্রের মৃত্যু

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে পুকুরের পানিতে ডুবে মুহাম্মদ শাহা আলম অন্তর (২০) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত অন্তর স্থানীয় মুহাম্মদ মানিকের ছেলে। অনার্সে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, জুমার নামাজের আগে বাড়ির ছোটদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান অন্তর। প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্তরের চাচাত ভাই নাহিদ বলেন, “অন্তর সবসময় বলতেন, অনার্সে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করবেন। অনেক স্বপ্ন ছিল তার।”

হঠাৎ এই মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও