সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

“ভালোবাসা, শিক্ষা ও নিরাপত্তার প্রতিশ্রুতি: ছাত্রদল সমর্থিত প্যানেলের নির্বাচনী ইশতেহার”

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল বুধবার (৮ অক্টোবর) ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে।

- Advertisement -

দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলটির সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সহ-সভাপতি জিয়াউদ্দিন বাসেত সহ কেন্দ্রীয় ও শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।

ইশতেহারে বলা হয়েছে, শিক্ষা ও গবেষণাকে অগ্রাধিকার দিয়ে আধুনিক, গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা হবে।

শিক্ষার্থীদের মানসম্মত খাদ্য, আবাসন, নিরাপত্তা, আইনি সহায়তা, নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে।

এছাড়া পরিবহন ব্যবস্থার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা, সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ, ক্যারিয়ার উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও ইশতেহারের অঙ্গ।

ইশতেহার ঘোষণার সময় সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “শিক্ষার্থীরা আমাদের ইশতেহার জানতে আগ্রহী ছিলেন। আমরা তাদের চাহিদা ও ভাবনা শুনে এই ৮ দফা ইশতেহার তৈরি করেছি। শিক্ষার্থীদের ভাবনাই আমাদের ইশতেহার, আর তা বাস্তবায়নে আমরা সর্বাত্মকভাবে কাজ করব।”

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও