মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে বজ্রসহ বৃষ্টি, দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা

নিউজ ডেস্ক

আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম বিভাগে মঙ্গলবার থেকে দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

- Advertisement -

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা ঘনীভূত হয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়াবে।

আবহাওয়া অফিসের পাঁচদিনের পূর্বাভাস অনুযায়ী:

বুধবার (২২ অক্টোবর): চট্টগ্রামে দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর): চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি।

শুক্রবার (২৪ অক্টোবর): খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি। অন্যান্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক, তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (২৫ অক্টোবর): ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি। দেশের অন্যত্র আংশিক মেঘলা আবহাওয়া।

আবহাওয়া অফিস জানিয়েছে, সামনের পাঁচদিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত বা সামান্য বাড়তে পারে।

সর্বশেষ

এই বিভাগের আরও