মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার- উৎপাদন নকল পণ্য

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

চট্টগ্রামে বাকলিয়া থানাধীন নকল পণ্য উৎপাদন, অবৈধভাব বিএসটিআইয়ের লোগো ব্যবহারের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-৭।

- Advertisement -

সোমবার (২৭ অক্টোবর) র‌্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের এ অভিযান পরিচালনা করেন।

র‌্যাব জানায়, পূর্ব বাকলিয়ার আব্দুল লতিফ হাট এলাকায় অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে খাবার পানি উৎপাদন করে বিক্রির জন্য মজুদ করে আসছে।

এমন তথ্যের ভিত্তিতে গতকাল আনন্দ পিউর ড্রিংকিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং বিএসটিআইয়ের অনুমোদনবিহীন লোগো ব্যবহার করে ক্ষতিকর মশার কয়েল উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে আনন্দ সুপার কোয়েল কোম্পানি নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআই এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও