মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মুড়িতে ইন্ডাস্ট্রিয়াল সল্ট—অধিদপ্তরের নজরে বাকলিয়ার মিল

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরের বাকলিয়া রাজাখালী এলাকার তোফাজ্জল হোসেন মুড়ির মিলে অপরিচ্ছন্ন পরিবেশ এবং মুড়ি তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহারের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

- Advertisement -

সোমবার (৩ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় সিএমপির সহযোগিতায় নিয়মিত বাজার তদারকি অভিযানের সময় এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যা, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেবনাথ। এছাড়া আলোকচিত্রী হিসেবে অংশ নেন মো. আফতাবুজ্জামান।

একই অভিযানে কোতোয়ালী এলাকার মেহমান হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত, রান্না করা বাসি তরকারি ও কাঁচা মাছ-মাংস একসঙ্গে সংরক্ষণ এবং কেমিক্যাল রং ব্যবহার করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বাকলিয়া এক্সেস রোডের সিজল নামের একটি দোকানে পণ্যের মোড়কজাত বিধিমালা লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যা বলেন, “ভোক্তাদের সুরক্ষা নিশ্চিতে এ ধরনের বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে চলবে। কোনো প্রতিষ্ঠান খাদ্যপণ্যে অননুমোদিত উপাদান ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ

এই বিভাগের আরও