মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ফিল্মি স্টাইলে সারোয়ার হত্যা: মূলহোতা সহ গ্রেফতার ৬

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় প্রকাশ্যে ফিল্মি স্টাইলে গুলি করে সরোয়ার হোসেন বাবলাকে হত্যা, প্রতিবন্ধী অটোরিকশা চালক মো. ইদ্রিসকে গুলি এবং রাউজানে প্রকাশ্যে গুলি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মূলহোতা ইশতিয়াক চৌধুরী অভিসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

- Advertisement -

বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক ( মিডিয়া) এ.আর. এম মোজাফ্ফর হোসেন।

এর আগে বুধবার (৫ নভেম্বর) বায়েজিদের চালিতাতলী এলাকায় চট্টগ্রাম ৮ আসনের বিএনপর প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে প্রচার কালে গুলি করা হয়। এতে তিনি গুলিবিদ্ধ হন এবং চট্টগ্রামের ১৮ মামলার আসামি সরোয়ার হোসেন বাবলা গুলিতে নিহত হন।

সর্বশেষ

এই বিভাগের আরও