মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী মোকাবিলায় চট্টগ্রামের পুলিশ প্রস্তুত, ব্রাশফায়ার অনুমোদন

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিনগান (এসএমজি) দিয়ে ব্রাশফায়ার করার নির্দেশ দিয়েছেন।

- Advertisement -

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে তিনি মৌখিকভাবে নিজস্ব বেতার বার্তায় থানা ও টহল পুলিশ সদস্যদের উদ্দেশে এই নির্দেশ দেন।

কমিশনার জানিয়েছেন, শটগান ও চায়না রাইফেল প্রত্যাহার করা হচ্ছে, তার পরিবর্তে টহল পুলিশ এখন থেকে এসএমজি বহন করবে। তিনি আরও বলেন, “যার হাতে অস্ত্র নেই, তার ওপর এসএমজি ব্যবহার হবে না। এটি শুধুমাত্র অস্ত্রধারী সন্ত্রাসীদের মোকাবিলার জন্য।”

এছাড়া, তিনি স্থায়ী চেকপোস্ট বাড়িয়ে ৭ থেকে ১৩টি করার নির্দেশ দিয়েছেন। পুলিশের লক্ষ্য সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং নগরে সন্ত্রাসী কার্যক্রম দমন করা।

কমিশনার উল্লেখ করেন, নিষিদ্ধ সংগঠন ও জঙ্গি কার্যক্রম রাস্তায় বের হলে তাদের গ্রেফতার করা হবে এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হবে।

তিনি সরোয়ার বাবলা হত্যাসহ নগরের বিভিন্ন সন্ত্রাসী ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, পূর্বে গ্রেফতার হওয়া আসামিরা জামিনে বেরিয়ে আসার কারণে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও