রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বাঁশখালীতে বসতঘরে নববধূর ঝুলন্ত লাশ

অনলাইন ডেস্ক

বাঁশখালীতে বিয়ের ১৯ দিনের মাথায় এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

- Advertisement -

বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা সরল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড খালাইচ্ছার দোকান এলাকার স্বামীর বাড়ি থেকে ফেরদৌস আক্তার (২৩) এর লাশ উদ্ধার করা হয়।

ফেরদৌস আক্তার ওই গ্রামের শাহাব উদ্দীনের স্ত্রী ও সরল ইউনিয়নের মুজিবুর রহমানের মেয়ে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও