শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

আনোয়ারায় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

আনোয়ারা প্রতিনিধি

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫” এর উদ্বোধন হয়েছে।

- Advertisement -

বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আনোয়ারা পুরাতন কোর্ট বিল্ডিং মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এতে চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মোঃ আতিয়ার রহমান।

এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. সমরঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে, উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা দোলন কান্তি দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হক, উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী, স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডাঃ সালাউদ্দিন তানভীর, ভেটেরিনারি সার্জন পূরবী বড়ুয়াসহ উপজেলা বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রদর্শীর বিভিন্ন স্টল পরিদর্শন করে অতিথিরা। পরিদর্শন শেষে অংশ গ্রহণকারী ৩০টি স্টলকে পুরুষ্কার এবং সনদ দেওয়া হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও