মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম ওয়াসার সামনে কাফনের কাপড় পরে কর্মচারীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম ওয়াসার দৈনিক ভিত্তিতে কর্মরত কর্মকর্তারা কাফনের কাপড় পরে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ওয়াসার মূল ফটকের সামনে বিক্ষোভ করেন।

- Advertisement -

বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, মামলা চলমান থাকা সত্ত্বেও ওয়াসা তাদের স্থায়ী না করে নতুনভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দীর্ঘদিন কাজ করার পরও তাদের স্থায়ী করা হয়নি এবং নতুন জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা অবিলম্বে স্থায়ী নিয়োগের দাবি জানিয়েছেন।

কর্মচারীরা বলেন, “ওয়াসার ক্রান্তিকালে আমাদের নিয়োগ দেওয়া হয়েছিল। আমাদের বৈধতা নিশ্চিত করার পরে অন্যদের নিয়োগ দেওয়া উচিত। মামলা চলমান থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ তড়িঘড়ি করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা হাইকোর্টকে অমান্য করে এই পদক্ষেপের প্রতিবাদে এখানে এসেছি। বিগত বছরগুলোতেও আমরা বৈষম্যের শিকার হয়েছি।”

চট্টগ্রাম ওয়াসায় বিভিন্ন পদে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী অস্থায়ী ভিত্তিতে কর্মরত আছেন। বিক্ষোভ সংক্রান্ত মন্তব্য জানতে চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) শারমিন আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ

এই বিভাগের আরও