মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কুটুমবাড়ি রেস্তোরাঁর স্বাস্থ্যবিধি লঙ্ঘনে জরিমানা ১ লাখ টাকা

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম শহরের ‘ওয়াসা মোড়’ এলাকায় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যৌথ তদারকি অভিযান পরিচালিত হয়েছে।

- Advertisement -

অভিযানের সময় কুটুমবাড়ি রেস্তোরাঁতে খাদ্যদ্রব্য অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না এবং প্রক্রিয়াকরণের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপপরিচালক জনাব মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের নিয়মিত তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে চট্টগ্রামের বাজারে খাদ্যপণ্যের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা যায়।

সর্বশেষ

এই বিভাগের আরও