সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

‘উদ্যোক্তাদের পাশে থাকব’—চন্দনাইশে খাদ্য বিতরণ ও প্রস্তুতি সভায় রাহীর ঘোষণা

উপজেলা প্রতিনিধি:

চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে গরিব, অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ এবং শীতকালীন মেলা-২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার থানা বাজার এলাকায় এ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক তাহিয়া সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, চট্টগ্রাম-১৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট শিল্পপতি ও সংগঠক শফিকুল ইসলাম রাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বাজার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ওসমান গনি এবং উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জিয়া উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য কাজী মিজবাহ উদ্দিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নারগিস সুলতানা, রুজি আক্তার, আদনীন মরিন, শাহনাজ আক্তারসহ স্থানীয় সংবাদকর্মীবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় শফিকুল ইসলাম রাহী বলেন,“গতানুগতিক ধারা ভেঙে উদ্যোক্তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশন। আত্মপ্রকাশের পর থেকেই সুসংগঠিত কর্মকাণ্ডের মাধ্যমে ফাউন্ডেশনটি সারাদেশে জনপ্রিয়তা অর্জন করেছে।”

তিনি আরও বলেন, “শিক্ষিত, উদ্যমী ও মেধাবী তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে আমরা নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছি। ভবিষ্যতে উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে দিকনির্দেশনামূলক আরও প্রকল্প হাতে নেওয়া হবে।”

ফাউন্ডেশনের আয়োজনে আগামী ১৫ ডিসেম্বর থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা এবং ১৯ ডিসেম্বর থেকে তিনদিনব্যাপী শীতকালীন মেলা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান রাহী।

অনুষ্ঠানে অর্ধ-শতাধিক এতিম শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও