সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

আশুতোষ কলেজ থেকে রাষ্ট্রপতি পদক—পাভেল মহাজনের গৌরবগাথা

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্যার আশুতোষ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট পাভেল মহাজন ২০২৩ সালে প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড (রাষ্ট্রপতি পদক) অর্জন করায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর জয়নাল আবেদীন। তিনি বলেন, “১৯৯৭ সালে দুইজন রোভার স্কাউট রাষ্ট্রপতি পদক অর্জনের পর দীর্ঘ ২৮ বছর পর পাভেল মহাজন এই সম্মান অর্জন করেছে। তার এ অর্জনে স্যার আশুতোষ সরকারি কলেজ গৌরবান্বিত হয়েছে। এই সাফল্য আমাদের সবার।”

অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রাক্তন সিনিয়র রোভার মেট ও বরেণ্য সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম।

রোভার স্কাউট লিডার (আরএসএল) সুব্রত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন সিনিয়র রোভার মেট মো. আবু কাইয়ুম, সাজ্জাদ হোসেন ইমন ও মো. শরীফুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু নাঈম। এ সময় রোভার স্কাউট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালন, মনীষা, জেসমিন, সৌরভ, হৃদয়, অর্ক, রায়হান, মামুন, মিশুসহ অন্যান্য সদস্যরা।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও