রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

কনসার্টে হামলায় আয়োজকদের দায়ী করলেন জেমস

অনলাইন ডেস্ক

গানের মঞ্চে ওঠার আগেই উত্তাল হয়ে উঠল পরিবেশ। বহিরাগতদের ইট-পাটকেল নিক্ষেপে বন্ধ হয়ে গেল রক কিং জেমসের প্রতীক্ষিত কনসার্ট। ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সেই অনুষ্ঠানের পণ্ড হওয়ার ঘটনায় এবার মুখ খুলেছেন জেমস নিজেই।

- Advertisement -

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী দিনে ঘটে অপ্রীতিকর ঘটনা। বহিরাগতদের ইট-পাটকেল নিক্ষেপের মুখে দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের কনসার্ট বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা। এ ঘটনায় আয়োজক কমিটির আহ্বায়কসহ আহত হন প্রায় ২৫ থেকে ৩০ জন।

ঘটনাটি নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন জেমস। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‌‘এটা সম্পূর্ণ আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতা। নিরাপত্তা ও দর্শক ব্যবস্থাপনায় বড় ঘাটতি ছিল।’

জেমসের ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর পুরো ঘটনার বর্ণনা দিয়ে জানান, ‘আমরা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফরিদপুর পৌঁছাই। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পরই শুনি সেখানে বিশৃঙ্খলা হচ্ছে। তখন আমরা গেস্ট হাউসেই ছিলাম। রাত সাড়ে দশটার দিকে পরিস্থিতি চরমে পৌঁছালে আমাদের জানানো হয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এরপরই ঢাকায় ফিরে আসি।’

সর্বশেষ

এই বিভাগের আরও