সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম-৮ আসনে উত্তাপের নতুন মাত্রা, মনোনয়ন জমা দিলেন ডা. আবু নাছের

স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী–চান্দগাঁও–পাঁচলাইশ ও বায়েজিদ আংশিক) আসনে নির্বাচনী তৎপরতা জোরালো হচ্ছে।

- Advertisement -

এই ধারাবাহিকতায় সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. মো. আবু নাছের আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত নির্ধারিত সময়ে তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের হাতে মনোনয়নপত্র হস্তান্তর করেন। মনোনয়ন দাখিলকে ঘিরে নেতাকর্মীদের উপস্থিতিতে কার্যালয় চত্বরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. আবু নাছের বলেন, “এই নির্বাচন আমার ব্যক্তিগত কোনো অর্জনের জন্য নয়; এটি জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের সিদ্ধান্ত জানাবে।”

নিরাপত্তা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন,
“আমি বিশ্বাস করি—জনগণই আমার শক্তি। তবে নির্বাচনী পরিবেশ নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা রাখতে হবে।”

এ সময় জামায়াতের নগর ও থানা পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, চট্টগ্রাম-৮ আসনের ভোটাররা পরিবর্তন চায়। দীর্ঘদিনের প্রত্যাশা—সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব। একজন চিকিৎসক ও সমাজসেবক হিসেবে ডা. মো. আবু নাছের সেই প্রত্যাশার প্রতিফলন বলে তারা মন্তব্য করেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই মনোনয়ন জমার মধ্য দিয়ে চট্টগ্রাম-৮ আসনে নির্বাচনী সমীকরণে নতুন গতি যোগ হলো। আগামী দিনে প্রচারণা ও মাঠের রাজনীতিতে এ আসন ঘিরে উত্তাপ আরও বাড়বে বলেই ধারণা করা

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও