সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে মজনু মাস্টার স্মৃতি মেধা বিকাশ বৃত্তির ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:

সীতাকুণ্ডে মজনু মাস্টার স্মৃতি মেধা বিকাশ বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

রোববার (৪ জানুয়ারি) সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর গুলবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন, যিনি মজনু মাস্টার নামে পরিচিত ছিলেন, তার স্মরণে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ৩য় থেকে ৫ম শ্রেণির মেধাক্রম ও গ্রেডভিত্তিক উত্তীর্ণ মোট ২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এছাড়া পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে সৌজন্য পুরস্কার এবং বিশেষ ক্যাটাগরিতে নির্বাচিত কয়েকজনকে বিশেষ উৎসাহ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নৈতিক শিক্ষামূলক বই, খাতা, জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, পেন্সিল, সাবানসহ বিভিন্ন শিক্ষা উপকরণ।

অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিপ্রা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক গুলজার হোসেন, নাসিমা বেগম ও বিথী চৌধুরী। আরও উপস্থিত ছিলেন মহিউদ্দীন ভূঁইয়া জামে মসজিদের সেক্রেটারি ও ফ্রেন্ডস ইউনিয়নের ট্রেজারার মো. ইয়াছিন, অভিভাবক প্রতিনিধি এবং মানবিক সংগঠন সেরা (SERA)-এর প্রতিনিধিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রয়াত প্রধান শিক্ষকের ছোট ভাই ও আয়োজনের প্রধান সমন্বয়কারী মো. ছাখাওয়াত হোসেন ইকবাল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানবিকতা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং আগামী ডিসেম্বরের মধ্যে পুনরায় বৃত্তি পরীক্ষা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মাস্টার সফিউল্ল্যাহ পরিবারের উদ্যোগে পরিচালিত মানবিক সংগঠন ‘সেরা (SERA)’–এর কার্যক্রম নিয়ে একটি সচিত্র ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন মাস্টার সফিউল্ল্যাহ পরিবারের বর্তমান প্রজন্মের প্রতিনিধি মুহাম্মদ মেহেদী হাসান ও ইনতেছার বিন আনোয়ার ইমন।

আয়োজকরা জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো প্রয়াত মজনু মাস্টারের শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও