বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিবাদী শক্তি: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার প্রতিনিধি:

আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ

- Advertisement -

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ার বমুবিলছড়িতে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি অনুরোধ—আপনারা স্বাধীনতাপন্থী শক্তির সঙ্গে থাকুন। কারণ, আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেনি। তারা বাংলাদেশকে ভারতের করদ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। গণঅভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়; এটি একটি গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি। দলটির কখনোই প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র ছিল না।

বিএনপির এই নেতা বলেন, যারা আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাদের ভুল এখন নিশ্চয়ই ভেঙেছে। তারা ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করবেন—এটাই প্রত্যাশা।

শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা একা পালিয়ে গেলেও তার সব কর্মী দেশ ছাড়তে পারেনি। সবার তো আর দিল্লি যাওয়ার সুযোগ হয়নি। দেশে যারা রয়ে গেছে—তারা বিভিন্ন রাজনৈতিক দলে রাজনীতি করতেই পারে, এটি তাদের ব্যক্তিগত অধিকার।

ধর্মের নামে ভোট চাওয়ার সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ কেউ জান্নাতের প্রলোভন দেখিয়ে ভোট চাইছে। এতে যেন কেউ বিভ্রান্ত না হয়। দেশের উন্নয়ন, নিরাপত্তা ও গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ে জোর

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও