দোয়া মাহফিল ও ইফতার আয়োজন — জাতীয় নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় প্রার্থনা ধানের শীষ সমর্থক গোষ্ঠী, ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকো–এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মহান আল্লাহর দরবারে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের ১৮ কোটি মানুষের কল্যাণে সফলভাবে রাষ্ট্র পরিচালনার জন্য দোয়া করা হয়।
দোয়া মাহফিল শেষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ধানের শীষ সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ও প্রাক্তন যুব ও ছাত্রনেতা সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন, মোহাম্মদ ফয়েজুল্লাহ সাকিব, জালাল আহমেদসহ ঢাকা মহানগর উত্তর শাখার নেতৃবৃন্দ—মোহাম্মদ শামীম ইসলাম, জিহাদ ইসলাম, হৃদয় খান, শুভ আহমেদ, রায়হান উদ্দিন, মোহাম্মদ সিফাত, মোহাম্মদ আরিয়ান, আলিফ উদ্দিন, মোহাম্মদ সজীব, মোহাম্মদ জীবন, মইনুদ্দিন, মোহাম্মদ সামির, মোঃ রিমেল, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ রাফি, মোহাম্মদ আকাশ, মাহমুদ হোসেন, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ দুর্জয়, মোহাম্মদ রিফাত, মোহাম্মদ সাইমুল, মোহাম্মদ সালমান, মোহাম্মদ গালিব, মোহাম্মদ তামিম, রাব্বি হোসেন, মোঃ মুন্না, জাকির হোসেন, মোহাম্মদ সিয়াম, কামরুল ইসলাম, মোঃ সুজন ও মোহাম্মদ রাতুল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মরহুম জাতীয় নেতৃবৃন্দের রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং বর্তমান নেতৃত্বের প্রতি ঐক্যবদ্ধ থেকে দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি দোয়া ও ইফতারের মাধ্যমে সমাপ্ত হয়।

