বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন নাহিদ

নিউজ ডেস্ক

শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেছেন, সর্বত্র শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে দেশকে আলোকিত করতে হবে।

- Advertisement -

রোববার (৮ মার্চ) নগরের ষোলশহর স্টেশন এলাকার ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে লোকনাথ মন্দির এলাকায় অভিভাবকদের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের মাঝেও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

জমির উদ্দিন নাহিদ বলেন, বর্তমান সরকারের প্রণীত শিক্ষানীতি বাস্তবায়ন করতে হলে শহর ও গ্রামের শিক্ষাব্যবস্থায় একই সিলেবাস ও সমমানের শিক্ষা নিশ্চিত করার বিকল্প নেই। শুধু পড়াশোনায় মনোযোগী হলেই হবে না, শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও শারীরিক শিক্ষার জ্ঞান অর্জন করতে হবে। তাহলেই প্রকৃত শিক্ষা অর্জিত হবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে ছেলেমেয়েদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ তৈরি করা প্রয়োজন।

লোকনাথ মন্দির কমিটির সভাপতি স্বাদন চন্দন দেবনাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাপস কান্তি চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহ-সভাপতি সাধন চক্রবর্তী, মহানগর যুবদলের সাবেক সম্পাদক হামিদুল হক চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য জাফর হোসেন রনি, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম কুট্টি, বিএনপি নেতা আব্দুর রশিদ দয়া, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, জহিরুল ইসলাম জনি, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. বেলাল ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রায় ৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও