বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শিগগিরই বিএনপির সম্মেলন, জানালেন ফখরুল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্মেলন চলতি বছরের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

- Advertisement -

বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “বিএনপির সম্মেলন এই বছরের মধ্যেই হবে। এখনো নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়নি। তবে খুব শিগগিরই কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে আশা করছি।”

উল্লেখ্য, বিএনপির সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। দীর্ঘদিন পর দলটির নতুন কাউন্সিল নিয়ে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ও দলের কার্যক্রম আলাদা হলেও উভয় ক্ষেত্রেই কাজ চলছে।

তিনি বলেন, “দলের কার্যক্রম বন্ধ নেই, চলমান রয়েছে। সরকার গঠন করতে কিছুটা সময় লেগেছে, আর দলের অনেক নেতা এখন সরকারে দায়িত্ব পালন করছেন। সেই কারণে কিছু জায়গায় সময় লাগছে, তবে এটি স্বাভাবিক প্রক্রিয়া।”

মতবিনিময় সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদের কার্যক্রম, স্থানীয় সরকার নির্বাচন, অর্থনীতি ও শিক্ষা খাতসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেন তিনি।

উল্লেখ্য, নতুন সরকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।

সর্বশেষ

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও