শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ রেস্তোরাঁকে ৫৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারায় নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি রেস্তোরাঁকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -

রোববার (২১ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে টানেল রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা, সাদিয়াস কিচেনকে ১০ হাজার টাকা এবং সৌদিয়া হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও