চাটগাঁইয়্যা নওজোয়ান’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার সন্ধ্যায় চেরাগি পাহাড়স্থ বৈঠক খানা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জামাল আহমেদ।
- Advertisement -
সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আর্থিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। , সংগঠনের অর্থ সম্পাদক আবু কালম আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাফর ইকবাল, জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল, যুগ্ম সম্পাদক আনোয়ার হায়দার রাজিন, মনজুর আলম মঞ্জু, সীমা সেনসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
সভায় বক্তারা সংগঠনের গতিবিধি, সদস্যসংখ্যা বৃদ্ধি এবং সামাজিক কার্যক্রম প্রসারিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও ভবিষ্যতের পরিকল্পনা ও বিভিন্ন প্রস্তাবনা নিয়ে সরাসরি মতবিনিময় করা হয়।

