মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রেলের অভিযানে অবৈধ দখলদার উচ্ছেদ আমবাগান ও ঝাউতলায় জমি উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আমবাগান ও ঝাউতলা এলাকায় রেলওয়ের জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান চালিয়েছে রেলের ভূসম্পত্তি বিভাগ।

- Advertisement -

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে আমবাগান এবং ঝাউতলা এলাকায় সড়কের দুইপাশে থেকে দেড়শটি ছোট–বড় দোকান–ঝুপড়ি ঘর উচ্ছেদ করা হয়।

মো. খোরশেদ আলম চৌধুরী জানান, আমবাগান এলাকায় রেলওয়ের জমি থেকে উচ্ছেদ অভিযানে ৭০টি ছোট–বড় দোকান–টিনশেড ও ঝুপড়ি ঘর উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের পর ৪০ শতক জমি উদ্ধার করা হয়েছে। ঝাউতলা এলাকায় অপর অভিযানে ৮০টি ছোট–বড় দোকান–টিনশেড ও ঝুপড়ি ঘর উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের পর ৬০ শত জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। সব মিলে মোট ১৫০টি কাঁচা–পাকা দোকান, ঝুপড়ি ও টিনশেড ঘর এবং এক একর জমি উদ্ধার করা হয়েছে। অভিযানে সিএমপির পুলিশ, জিআরপি পুলিশ এবং আরএনবির সদস্যরা উপস্থিত ছিলেন।

অবৈধ দখলদারদের কাছ থেকে রেলওয়ের জমি উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী।

সর্বশেষ

এই বিভাগের আরও