মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে অস্ত্র ও ডাকাতি মামলার আসামি কুমিল্লায় গ্রেফতার

অনলাইন ডেস্ক

নগরের কোতোয়ালী থানার অস্ত্রসহ ডাকাতি মামলার এজাহারনামীয় পলাতক আসামি রুবেল প্রকাশ রবিউল হাসানকে কুমিল্লার চৌদ্দগ্রাম বসন্তপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। 

- Advertisement -

বুধবার (৩ ডিসেম্বর) অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। রবিউল হাসান (২৮) প্রকাশ রুবেল লক্ষীপুর জেলার রামগতি থানার মোহাম্মদপুর বাজার এলাকার আব্দুল মমিনের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কোতোয়ালী থানার ফিশারীঘাট এলাকায় কর্ণফুলী নদীতে অস্ত্রসহ ডাকাতির এজাহারনামীয় পলাতক আসামি রুবেল প্রকাশ রবিউল হাসানকে চৌদ্দগ্রাম থানার বসন্তপুর এলাকায় অবস্থান করার গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (৩ ডিসেম্বর) অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদরঘাট নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও