সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বৃষ্টিতে ভিজে জ্বর হলে যা করবেন

নিউজ ডেস্ক

বেশ কয়েকদিন ভ্যাপসা গরমের পর এক পশলা বৃষ্টিতে ফিরেছে স্বস্তি। কিন্তু এই বৃষ্টিতে বাড়ির বাইরে গিয়ে ভিজে অনেকেরই জ্বর হতে পারে।

- Advertisement -

বাড়িতে কারো জ্বর হলে যা করতে হবে, জেনে নিন—

• বৃষ্টিতে ভিজে গিয়ে ঠান্ডা লেগে জ্বর হলে তাকে আলাদা রাখুন

• এই জ্বর চার থেকে পাঁচ দিন পর্যন্ত থাকে

• দিনে অন্তত চারবার জ্বর মেপে চার্ট করে রাখুন

• পুরো শরীর ভেজা তোয়ালে দিয়ে কয়েকবার আলতো করে মুছে দিন

• জ্বরের সময় যতটা সম্ভব বিশ্রামে থাকতে হবে
• হাঁচি দেওয়ার সময় অবশ্যই বা টিস্যু পেপার ব্যবহার করতে হবে

• ভিটামিন সি সমৃদ্ধ ফল লেবু, কমলা, পেয়ারা, আনারস, আমড়া বেশি বেশি খেতে হবে

• প্রচুর বিশুদ্ধ পানি ও ফলের শরবত পান করতে দিন
• আদা, লবঙ্গ দিয়ে তৈরি চা পান করতে হবে

• নাক বন্ধভাব এবং নাক দিয়ে পানি পড়লে গরম

পানিতে লবণ ও লেবুর রস বা মেন্থল দিয়ে ভাপ নিন।
বৃষ্টিতে ভিজলে যত দ্রুত সম্ভব শুকনো কাপড় দিয়ে গা মুছে ফেলতে হবে।

যদি জ্বর (১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি) অনুভূত হয়, সঙ্গে মাথাব্যথা, শরীরে ব্যথা, গলায় ব্যথা করে বা চোখ লাল থাকে, তবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রায়ই বৃষ্টি হবে এখন থেকে। বাড়ি থেকে বেরোনোর সময় সঙ্গে ছাতা রাখুন।

সর্বশেষ

Your Questions About Seasonal Allergies Answered Clearly

HIV Testing Basics: Preparation and Interpretation

এই বিভাগের আরও