শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

প্রেমিকাকে দেয়া এক ফোনকলেই ৩৭ হাজার টাকা খরচ

বিনোদন ডেস্ক:

ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং সম্প্রতি সেই সময়ের কথা স্মৃতিচারণ করে বলেন, আমার ও বলিউড অভিনেত্রী গীতা বসরার প্রেমকাহিনি যেন সিনেমারেও হার মানাবে।

- Advertisement -

২০০৭ সালে ইংল্যান্ড সফরে এক বন্ধুর পার্টিতে হরভজন ও গীতার প্রথম আলাপ হয়। প্রথমে শুধু বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে বিশেষ সম্পর্ক তৈরি হয়। তবে তাদের প্রেমের সূচনা ঘটে মোবাইল ফোনে। সেই সময় আকাশছোঁয়া ছিল ফোনকলের খরচ। তাই যোগাযোগের অন্যতম ভরসা ছিল মিসড কল।

২০০৮ সালে শ্রীলঙ্কা সফরে সিরিজ জয়ের আনন্দ ভাগাভাগি করতে হরভজন ফোন করেন লন্ডনে থাকা গীতাকে। কয়েক ঘণ্টার সেই দীর্ঘ আলাপে বিল ওঠে প্রায় ২৭ হাজার রুপি যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৭ হাজার টাকার বেশি! কিন্তু পরে এই ফোনালাপই দুজনকে আরও কাছে নিয়ে আসে।

এরপর দীর্ঘ প্রেমের পর ২০১৫ সালের ২৯ অক্টোবর পাঞ্জাবি রীতি মেনে বিয়ে করেন হরভজন ও গীতা। এখন তাদের সংসারে দুই সন্তান। মেয়ে হিনায়া হীর প্লাহা ও ছেলে জোভান বীর সিং প্লাহা।

গীতা বর্তমানে চলচ্চিত্রজগত থেকে দূরে থাকলেও হরভজনকে দেখা যায় ধারাভাষ্যকার ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকতে।এক ফোনকলেই শুরু হয় তাদের প্রেম। আর সেই সম্পর্ক আজ সুখী পরিবারে পরিণত হয়েছে।,

সর্বশেষ

এই বিভাগের আরও