রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে মাহফুজুর হত্যা মামলায় ২ জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের ইপিজেড থানার আলোচিত মাহফুজুর রহমান হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

- Advertisement -

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— তানভীর মোহাম্মদ সজীব, মো. হৃদয়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত— মো. আহসান ওরফে ইয়াছিন।

আদালত একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ২৫ হাজার টাকা করে জরিমানা করেছেন। আর যাবজ্জীবনপ্রাপ্ত আহসানকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায়ের সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ২ মে সকালে ইপিজেড থানার নিউমুরিং এলাকার শাহীন শাহ টাওয়ারের পাশের একটি ঘর থেকে মাহফুজুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ।

তদন্তে উঠে আসে— আসামিরা ভিকটিমের হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে শ্বাসরোধে হত্যা করে। এরপর হত্যাকে আত্মহত্যা সাজাতে গলায় নাইলনের রশি বেঁধে সিঁড়ির গ্রিলে ঝুলিয়ে রাখা হয়।

ঘটনার পর পুলিশ মামলা দায়ের করে তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করে। ২০২২ সালের ২৫ জানুয়ারি আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও