শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

মাত্র এক সপ্তাহ চিয়া সিড খেলেই শরীরে মিলবে আশ্চর্য পরিবর্তন

বীজজাতীয় খাবারের মধ্যে সবচেয়ে পুষ্টিকর চিয়া সিড এখন স্বাস্থ্যসচেতন মানুষের ডায়েট তালিকার অপরিহার্য অংশ। মিন্ট প্রজাতির এই ক্ষুদ্র বীজ শক্তি জোগানোর পাশাপাশি শরীরে নানা উপকার বয়ে আনে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত মাত্র এক সপ্তাহ চিয়া সিড খেলে শরীরে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়।

- Advertisement -

চিয়া সিড খাওয়ার উপকারিতা

১. বয়স ধীরে বাড়ায়
চিয়া সিড অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এটি কোষকে সুরক্ষা দিয়ে ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতি ঠেকায়। ফলে বয়সের ছাপ সহজে পড়ে না, ত্বকও থাকে সতেজ।

২. ওজন কমাতে সহায়ক
মাত্র দুই চামচ চিয়া সিডেই দৈনিক প্রয়োজনীয় ফাইবারের অর্ধেক মেলে। এটি ক্ষুধা কমায়, দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং মেদ ঝরাতে সাহায্য করে। সকালে লেবু ও মধুর সঙ্গে পান করলে ওজন কমাতে বাড়তি ভূমিকা রাখে।

৩. হার্টকে রাখে সুস্থ
ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্টের সমন্বয় কোলেস্টেরল কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে আনে এবং হৃদ্‌রোগের ঝুঁকি হ্রাস করে।

৪. হাড় মজবুত করে
চিয়া সিডে রয়েছে প্রচুর ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও ফসফরাস। এগুলো হাড়, পেশি ও স্নায়ুর সুরক্ষায় কার্যকর।

৫. রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে
চিয়া সিড শরীরে কার্বোহাইড্রেট ধীরে মেশাতে সাহায্য করে। এতে টাইপ-টু ডায়াবেটিস রোগীদের হঠাৎ রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি কমে।

কখন ও কীভাবে খাবেন?

প্রতিদিন সকালে, সন্ধ্যায় বা দুই বেলার মাঝখানে খাওয়া যেতে পারে।

দিনে অন্তত ২ চামচ (প্রায় ১০ গ্রাম) যথেষ্ট।

পানিতে ভিজিয়ে, স্মুদি, ওটস, সিরিয়াল কিংবা সালাদের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়।

বিশেষজ্ঞদের পরামর্শ

চিয়া সিড খাওয়ার মাধ্যমে সুস্থ জীবনযাপন সম্ভব হলেও কারও শারীরিক অবস্থা ভিন্ন হতে পারে। তাই নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই উত্তম।

সর্বশেষ

এই বিভাগের আরও