হাটহাজারীতে মাদ্রাসা মাঠ থেকে দুটি ধারালো দা-সহ দুই কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার (৬ অক্টোবর) বিকালে পৌরসভার আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম (হাটহাজারী বড় মাদ্রাসা) মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন—মো. সালাম (১৭) ও মো. রাতুল ইসলাম (১৬)। স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আলিপুর মুন্সিপাড়ার চৌধুরী বাড়ির মৃত আ. কাশেমের ছেলে সালাম এবং ২ নম্বর ওয়ার্ডের রঙ্গিপাড়ার শাহেদুল হক সওদাগর বাড়ির রফিক মিয়ার ছেলে রাতুল ইসলাম ধারালো দা নিয়ে মাঠে ঘোরাঘুরি করছিলেন। এসময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়।
পরে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই কিশোরকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুঁইয়া বলেন, “স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

