সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

দেশগঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের ভূমিকা প্রশংসনীয়: সেনাপ্রধান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, কোর অব ইঞ্জিনিয়ার্স সেনাবাহিনীর একটি স্বনামধন্য কোর। দেশের ভেতর ও বাইরে সেতু, সড়কসহ নানা অবকাঠামো নির্মাণে এই কোরের সদস্যরা দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

- Advertisement -

রোববার (২৬ অক্টোবর) সকালে নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই)-এ কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান ও বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে অনুপ্রাণিত হয়ে কোর অব ইঞ্জিনিয়ার্স দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে তাদের এই প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে সেনাপ্রধান ইসিএসএমই পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ এবং ইসিএসএমই’র কমান্ড্যান্ট। পরে অনুষ্ঠানে জেনারেল ওয়াকার-উজ-জামানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, বিআইআইএসএস-এর মহাপরিচালক, চিফ কনসালটেন্ট জেনারেল, অ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট, ইঞ্জিনিয়ার-ইন-চিফ, অ্যাডজুট্যান্ট জেনারেল, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডারসহ সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ইঞ্জিনিয়ার ইউনিটসমূহের অধিনায়ক এবং গণমাধ্যমের প্রতিনিধি।

সর্বশেষ

এই বিভাগের আরও