ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার আটজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
- Advertisement -
সোমবার (৩ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
ডিএমপি জানায়, আদেশে সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুল হক বকসীকে মিরপুর বিভাগ (পেট্রোল-পল্লবী), সহকারী পুলিশ কমিশনার মো. নুর হোসেন খন্দকারকে ওয়ারী বিভাগ (পেট্রোল-ডেমরা), সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল নজরুলকে ক্রাইম বিভাগ (ক্রাইম-২), সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল ইসলামকে পিওএম-উত্তর বিভাগে পদায়ন করা হয়েছে।

