সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সারা দেশে পুলিশি অভিযানে গ্রেফতার ১ হাজার ৮৩১

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

রাজধানী ঢাকাসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৮৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (৭ নভেম্বর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ২৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে অভিযানে অন্যান্য অপরাধে আরও ৫৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ২টি একনলা বন্দুক, ২টি পাইপগান, ৮টি কার্তুজের খোসা, ৬ রাউন্ড কার্তুজ ও ৩টি এলজি জব্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দফতর।

সর্বশেষ

এই বিভাগের আরও