বুধবার, ৮ এপ্রিল ২০২৬

ডায়াবেটিস থেকে হৃদরোগ—সবখানেই কার্যকর কলার মোচা

কলার মোচা বা কলার ফুল শুধু একটি ঐতিহ্যবাহী সুস্বাদু সবজি নয়—এতে রয়েছে বহুবিধ পুষ্টি ও ঔষধি গুণাগুণ। বহু শতাব্দী ধরে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে এটি খাদ্য ও লোক-ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দেখতে বেগুনি রঙের ফণার মতো এই সবজিটি কষাটে হলেও এর পুষ্টিগুণ একে ‘সুপারফুড’-এর মর্যাদা দিয়েছে।

- Advertisement -

কলার মোচার পুষ্টিগুণ

কলার মোচায় রয়েছে— ফাইবার, প্রোটিন, ভিটামিন–এ, সি, ই, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন ও জিঙ্কসহ শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নানা উপাদান।

স্বাস্থ্য উপকারিতা
১. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক

অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারসমৃদ্ধ মোচা রক্তে শর্করার মাত্রা কমাতে কার্যকর। ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে গ্লাইসেমিক নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে।

২. মাসিকব্যথা ও অতিরিক্ত রক্তপাত কমায়

দই বা টকদইয়ের সঙ্গে রান্না করা মোচা মাসিকের ব্যথা ও অতিরিক্ত রক্তপাত কমাতে সহায়তা করে। এর ম্যাগনেসিয়াম মেজাজ ভালো রাখতেও ভূমিকা রাখে।

৩. হৃদরোগের ঝুঁকি হ্রাস

ট্যানিন ও ফ্ল্যাভোনয়েডসহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালী সুস্থ রাখে এবং উচ্চ রক্তচাপ কমায়। ফলে হৃদরোগের ঝুঁকি কমে।

৪. হজমে সাহায্য ও কোষ্ঠকাঠিন্য দূর করে

উচ্চ আঁশসমৃদ্ধ হওয়ায় মোচা হজম প্রক্রিয়া উন্নত করে এবং অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে। এটি প্রিবায়োটিক হিসেবেও কাজ করে।

৫. রক্তাল্পতা দূর করে

আয়রনসমৃদ্ধ কলার মোচা হিমোগ্লোবিন বাড়ায়। অ্যানিমিয়া প্রতিরোধে এটি বেশ কার্যকর।

৬. মানসিক চাপ কমায়

মোচার ম্যাগনেসিয়াম স্নায়ুতন্ত্র শান্ত রাখে, ফলে উদ্বেগ ও মানসিক চাপ কমে।

৭. স্তন্যদানকারী মায়েদের জন্য উপকারী

প্রসবের পর মায়েদের দুধ উৎপাদন বাড়াতে এবং অতিরিক্ত রক্তক্ষরণ কমাতে মোচা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কলার মোচা ব্যবহারের প্রচলিত উপায়

তোরান: দক্ষিণ ভারতে মশলা ও নারকেল দিয়ে শুকনো ভাজি।

ডালনা/ঘন্ট: বাঙালি রান্নায় ডাল বা চিংড়ির সঙ্গে ঘণ্ট বা ডালনা।

স্যুপ/সালাদ: কুচি করে স্যুপ বা সালাদে ব্যবহার।

ব্যবহারের আগে মোচার বাইরের শক্ত পাতা ফেলে দিয়ে ভেতরের নরম অংশটি রান্না করা হয়। ‘চোখ’ নামে পরিচিত শক্ত অংশগুলো অবশ্যই ফেলে দিতে হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও