শনিবার, ২ মে ২০২৬

ইরান হামলার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ, ১৮ আহত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের বন্দরনগরী করাচি-তে মার্কিন দূতাবাসের কাছে রোববার (১ মার্চ) সহিংস দাঙ্গায় ৯ জন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন। বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপের পাশাপাশি মার্কিন দূতাবাস প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অভিযান চালায়, যা সংঘর্ষে রূপ নেয়।

- Advertisement -

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাপ্রধান নিহত হওয়ার খবরের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ চলাকালে সংঘর্ষ ঘটে। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা এম টি খান রোডে কনস্যুলেটের বাইরে জড়ো হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে রেঞ্জারসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করতে হয়। এক পর্যায়ে সংঘর্ষে ৯ জন নিহত হন।

সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান করাচির অতিরিক্ত আইজির কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন। তিনি বলেছেন, “কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়ার অনুমতি দেওয়া হবে না।” পাশাপাশি প্রদেশজুড়ে সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও