বুধবার, ৮ এপ্রিল ২০২৬

‘তুমি তার কুইন’— চ্যাট প্রকাশ করে তিথির ব্যাখ্যা

অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিতর্কে এবার নাম জড়িয়েছে অভিনেত্রী ইফফাত আরা তিথির। বুধবার (৪ মার্চ) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।

- Advertisement -

তিথি দাবি করেন, জাহের আলভীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার। তার ভাষ্য, আফরা ইবনাত খান ইকরার সঙ্গে তার সম্পর্ক ছিল স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ; তাদের মধ্যে নিয়মিত কথোপকথন হতো।

পোস্টে তিথি ৪০টিরও বেশি ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করেন। তিনি লেখেন, কারও সংসার ভাঙার ইচ্ছা তার কখনও ছিল না। ইকরা নিজেই আমেরিকায় যাওয়ার কথা ভাবতেন বলেও দাবি করেন তিনি। তিথির বক্তব্য, ‘আমি বরাবরই বলেছি, চাইলেও যেতে পারবে না, তুমি আলভীকে ভালোবাসো, তুমি তার কুইন। আমি কীভাবে তাকে আত্মহত্যার জন্য উসকানি দিতে পারি?’

ইকরার পরিবারের প্রসঙ্গ টেনে তিথি জানান, ইকরা পারিবারিক দূরত্ব ও মানসিক কষ্টের কথা তাকে জানাতেন। ২০১৮ সালে আলাদা হওয়ার পর বাবাকে বিদেশে পাঠানোর অনুরোধ করেও সমর্থন পাননি— এমন কথাও ইকরা তাকে জানিয়েছিলেন বলে দাবি করেন তিথি।

পোস্টের শেষাংশে তিথি বলেন, যদি তার কিছু হয়ে যায়, সংশ্লিষ্ট সংগঠনগুলো যেন বিষয়টি তদন্ত করে। ইকরার জন্য দোয়া করে তিনি লেখেন, আল্লাহ ইকরাকে ভালো রাখুন, শান্তিতে রাখুন।

সর্বশেষ

এই বিভাগের আরও