রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

৭ দিন চেয়ে ৪ দিনের রিমান্ড পেল পুলিশ, এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

- Advertisement -

আজ রোববার (১৫ নভেম্বর) বিকেল সোয়া ৩টায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ আদেশ দেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া জানান, মামলায় গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আগামী ৭ দিনের মধ্যে রিমান্ড প্রতিবেদন দাখিলের আদেশ দেওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম নরসিংদীর শিবপুর থানার চাঁদাপাশা গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে। তিনি নগরের পাঁচলাইশ থানার চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেসে থাকতেন।

সর্বশেষ

এই বিভাগের আরও