বাংলাদেশে প্রতি বছর নগদ টাকা ছাপানো, সংরক্ষণ, পরিবহন ও বণ্টনে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
- Advertisement -
তিনি বলেন, দেশের অর্থনৈতিক লেনদেনের একটি বড় অংশ এখনো নগদ টাকার ওপর নির্ভরশীল। এর ফলে কাগুজে টাকা ছাপানো ও ব্যবস্থাপনার পেছনে বিপুল অর্থ খরচ হচ্ছে।
গভর্নরের মতে, ডিজিটাল লেনদেন বাড়ানো গেলে এই বিশাল ব্যয় কমানো সম্ভব। একই সঙ্গে নিরাপদ, স্বচ্ছ ও দ্রুত অর্থনৈতিক কার্যক্রম নিশ্চিত করতে ডিজিটাল আর্থিক সেবাকে আরও সম্প্রসারণ করা জরুরি।
অর্থনীতিবিদদের মতে, নগদ লেনদেন কমাতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), কার্ড ও অনলাইন ব্যাংকিং ব্যবহারে জনগণকে আরও উদ্বুদ্ধ করতে হবে।

