শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

যেভাবে ফিটনেস ধরে রাখছেন শাহিদপত্নী মীরা

বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর ও মীরা রাজপুত বিনোদন জগতে সুখী দম্পতি হিসাবেই পরিচিত। ২০ বছর বয়সে অভিনেতার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন মীরা রাজপুত। এখন দুই সন্তানের মা তিনি। মীরা রাজপুত রুপালি পর্দার মানুষ নন। কিন্তু নিয়মিত ফিটনেস চর্চা করতে পছন্দ করেন তিনি।

- Advertisement -

সবসময় ফিট থাকতে পছন্দ করেন শাহিদপত্নী। শুধু নিজে নয়, পরিবারের অন্যদেরও ফিট থাকতে উদ্বুদ্ধ করেন তিনি। সেই সঙ্গে শাহিদের দৈনন্দিন রুটিন নিয়েও তিনি যথেষ্ট খেয়াল রাখেন।

সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মীরা রাজপুত তার ফিটনেস প্রসঙ্গে নানা কথা বলেছেন। সেখানে তার শরীরচর্চার রুটিনকে কীভাবে পরিবারের প্রয়োজনমতো মানিয়ে নিয়েছেন, সে কথাও উঠে এসেছে। মীরা বলেন, সপ্তাহে তিন থেকে চার দিন আমি শরীরচর্চা করি। সেখানে পাইলেটস ছাড়াও অল্প ওজনসহ ফাংশনাল ট্রেনিংও থাকে।

শাহিদপত্ন আরও বলেন, আগে দুপুরে তার এনার্জি কম থাকত। তখন সন্তানেরা স্কুল থেকে বাড়িতে ফিরত। এরপর আমি শরীরচর্চার সময় আরও বাড়িয়ে দিই, যাতে পুরোদমে পরিবারের সঙ্গে ভালো করে সময় কাটাতে পারি। মীরা বলেন, দিনভর এনার্জি বজায় রাখার অন্যতম মাধ্যম হলো ঘুম। তাই রাতে যাতে ভালো ঘুম হয়, সেদিকে নজর রাখা জরুরি।

মীরা বলেন, শাহিদ খুবই সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে। সেই সঙ্গে সন্তানদের মধ্যে জীবনধারা নিয়ে ভালো স্বভাব তৈরির প্রতি মনোযোগ দেন। বাবাকে দেখে আমার সন্তানরাও শরীরচর্চায় মন দিয়েছে এবং সবসময় ফিট থাকার চেষ্টা করে। তিনি বলেন, আমরা প্রত্যেকেই নিরামিশাষী। আমরা একসঙ্গে খাওয়াদাওয়া করি।

সর্বশেষ

এই বিভাগের আরও