বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

বিয়ের আনন্দে বেড়ে যাচ্ছে ওজন! কারণগুলো জানুন

বিয়ে হলে অনেকেরই ধীরে ধীরে ওজন বেড়ে যায়। এর পেছনে শারীরিক, মানসিক ও জীবনধারাজনিত কারণ রয়েছে।

- Advertisement -

বিয়ের পর ব্যায়াম ও হাঁটার পরিমাণ কমে যায়। একসাথে খাওয়ার অভ্যাসের কারণে খাদ্যের পরিমাণও বেড়ে যায়। নারীদের ক্ষেত্রে গর্ভধারণ ও সন্তান জন্মের সময় হরমোনের পরিবর্তনও ওজন বাড়ায়। পুরুষদের ক্ষেত্রে হরমোনের সামান্য পরিবর্তন এবং মানসিক চাপও ভূমিকা রাখে।

দম্পতিরা একে অপরের সঙ্গে সময় কাটাতে গিয়ে মিষ্টি বা তেল-চর্বিযুক্ত খাবার বেশি খান। রাত জাগা ও দেরিতে রাতের খাবারও ওজন বাড়াতে সাহায্য করে। নিয়মিত দাওয়াতের খাবার এবং নতুন জীবনে আরামপ্রিয় হওয়াও “কমফোর্ট ইটিং”-এর মাধ্যমে ওজন বৃদ্ধি করে।

বিশেষ করে নারীদের ক্ষেত্রে গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি স্বাভাবিক হলেও অনেক সময় পরে সেটি কমানো কঠিন হয়। বিয়ের পর ঘুমের ধরন পরিবর্তিত হলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, ক্ষুধা বেড়ে যায় এবং ওজন বাড়ে।

সর্বশেষ

এই বিভাগের আরও